বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতনের মামলায় আদালতের পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিরো আলমের অবস্থানের ওপর নজরদারি চলছিল। বৃহস্পতিবার দুপুরে মাঝিড়া বন্দরে তাঁর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর পুলিশ মহাসড়কে ব্যারিকেড দেয়। এসময় হিরো আলমের গাড়িটি থামানোর সংকেত দিলে তিনি দ্রুত পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে এবং ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সাদিয়া রহমান মিথিলা নামে এক নারীকে বিয়ে ও নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত পরোয়ানা জারির নির্দেশ দেন।
গ্রেপ্তারের পরপরই হিরো আলমকে আদালতে হাজির করা হয়। বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ২১ এপ্রিল এই নির্যাতনের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। পিবিআই প্রতিবেদনেও অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
কারাগারে যাওয়ার আগে হিরো আলম সমর্থকদের উদ্দেশ্যে শান্ত থাকার আহ্বান জানালেও মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...