হাদি হত্যার বিচারের দাবি
profile
নিউজ টাইম
২ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৫:২৫

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ ইনকিলাব মঞ্চের।
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ ইনকিলাব মঞ্চের।

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তৃতীয় দফায় শাহবাগ অবরোধ করল ইনকিলাব মঞ্চ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে দিল্লির সাথে কোনো গোপন বৈঠক না করার আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।


অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘বইলা গেছে হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’—সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।


সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের সাথে যদি কেউ বৈঠক করতে আসে, অবশ্যই করবেন; কিন্তু সেই বৈঠক হতে হবে প্রকাশ্য (ওপেন)। কোনো সিক্রেট বৈঠক চলবে না। বিশেষ করে দিল্লির সাথে আমাদের কোনো গোপন বৈঠক আমরা মেনে নেব না।”


আবদুল্লাহ আল জাবের আরও বলেন, “বাংলাদেশের তিন পাশ দিয়ে ভারতীয় আধিপত্যবাদ ঘিরে রেখেছে। আমরা কেবল ভারতের নয়, আমেরিকা বা অন্য যে দেশই বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাইবে, তাদের বিরুদ্ধেই কথা বলব। বাংলাদেশের স্বাধীনতা আমরা কারো কাছে বিকিয়ে দেব না। আমাদের এই লড়াই কেবল শুরু।”


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শহীদ ওসমান হাদি তাঁদের লড়াইয়ের প্রেরণা। তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তাঁরা। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন বক্তারা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...