ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে যোগদান করবেন এবং এর আগে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।
নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা 'মোবাইল কোর্ট আইন, ২০০৯'-এর ৫ ধারা অনুযায়ী ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিশেষ ক্ষমতা পাবেন। তাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ।
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বরত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান।
জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের নির্দিষ্ট এলাকা নির্ধারণ ও দায়িত্ব বণ্টন করে দেবেন। ম্যাজিস্ট্রেটরা প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে নিয়মিত অবহিত করবেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...