গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ১৮ ফেব্রুয়ারি আসামিপক্ষের জেরার পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।
গুম এবং শতাধিক মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। সোমবার (৯ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল-১-এ তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য শেষ হওয়ার পর আসামিপক্ষ তাকে জেরা শুরু করে। তবে জেরা অসমাপ্ত থাকায় আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি অবশিষ্ট জেরার জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ আইনজীবী গাজী এমএইচ তামীম ও মিজানুল ইসলাম। অন্যদিকে, জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও গণহত্যার অভিযোগে গত ১৪ জানুয়ারি বিচার শুরুর আদেশ দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সাবেক সেনাপ্রধানের এই সাক্ষ্য মামলাটির বিচারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...