আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। বিস্তারিত প্রতিবেদনে...
এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ প্রদান করেন।
আদালত এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন নাকচ করে দেন। তোফায়েল আহমেদ এবং মামলার অপর এক আসামি আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। মামলার অপর আসামি মোশাররফ হোসেন আজ আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন গণমাধ্যমকে জানান, “আমরা সময়ের আবেদন করেছিলাম কিন্তু আদালত তা নাকচ করে দিয়েছেন। বিচারক আগামী ২২ জুন এই মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।”
নথি অনুযায়ী, মামলাটির সূত্রপাত ২০০২ সালে। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
অভিযোগে বলা হয়,ক্ষমতার অপব্যবহার করে তোফায়েল আহমেদ ও তার সহযোগীরা অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন ও স্থানান্তর করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সহযোগিতায় সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এই অর্থ লেনদেন ও উত্তোলন করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...