পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ অনুযায়ী সন্তানদের জন্য বাবা-মায়ের দেখভাল বাধ্যতামূলক। আইন অমান্য করে ভরণ-পোষণ না দিলে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের জেলের বিধান।
দেশে 'পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩' অনুযায়ী, জন্মদাতা বাবা ও গর্ভধারিণী মায়ের দেখভাল ও জীবনযাত্রার মান নিশ্চিত করা প্রত্যেক সন্তানের জন্য বাধ্যতামূলক. এই আইনে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্বের পরিধি এবং অবহেলা বা ব্যর্থতার ক্ষেত্রে সুনির্দিষ্ট ও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
একত্রে বসবাস ও দেখভালের আইনি বাধ্যবাধকতা
সম্মিলিত দায়িত্ব: কোনো বাবা-মায়ের একাধিক সন্তান থাকলে, তারা নিজেরা আলোচনা ও সমঝোতার মাধ্যমে বাবা-মায়ের ভরণ-পোষণের দায়িত্ব বণ্টন করে নেবে।
বৃদ্ধাশ্রমে পাঠানো নিষিদ্ধ: সন্তানদের অবশ্যই বাবা-মায়ের একই সাথে একই স্থানে বসবাসের ব্যবস্থা করতে হবে।
বাবা বা মা কারো ইচ্ছার বিরুদ্ধে তাদের কোনো বৃদ্ধাশ্রম, বৃদ্ধনিবাস বা অন্য কোথাও আলাদা কিংবা একসঙ্গে থাকতে বাধ্য করা যাবে না।
চিকিৎসা ও নিয়মিত সাক্ষাৎ: বাবা-মায়ের স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর রাখা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা সন্তানের আইনি দায়িত্ব।
যদি তারা সন্তানদের সাথে না-ও থাকেন, তবে তাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করতে হবে।
আয়ের অংশ প্রদান: বাবা-মা সন্তানদের থেকে আলাদা বসবাস করলে, প্রত্যেক সন্তানকে তার দৈনিক, মাসিক বা বার্ষিক উপার্জনের একটি যুক্তিসঙ্গত অংশ নিয়মিতভাবে বাবা-মাতাকে প্রদান করতে হবে।
দাদা-দাদি ও নানা-নানির অধিকার
এই আইনের আওতায় শুধু বাবা-মা নন, পিতার অনুপস্থিতিতে দাদা-দাদি এবং মাতার অনুপস্থিতিতে নানা-নানির ভরণ-পোষণের দায়িত্বও সন্তানের ওপর বর্তাবে, যা পিতা-মাতার ভরণ-পোষণের অংশ হিসেবেই বিবেচিত হবে।
বাবা-মা কিংবা তাদের অবর্তমানে দাদা-দাদি বা নানা-নানির ভরণ-পোষণ না দিলে যে শাস্তি পেতে হবে:
১। এই অপরাধের জন্য সন্তানকে সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড বা জরিমানা করা হতে পারে।
২। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
৩। কোনো সন্তানের স্বামী বা স্ত্রী, ছেলে-মেয়ে কিংবা অন্য কোনো নিকটাত্মীয় যদি বাবা-মায়ের ভরণ-পোষণে বাধা সৃষ্টি করে বা অসহযোগিতা করে, তবে তারাও সমান অপরাধে অপরাধী সাব্যস্ত হবেন এবং একই শাস্তির মুখোমুখি হবেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...