profile
নিউজ টাইম
২৮ জুন, ২০২৬ বিকাল ০৫:১৩

শরীফ ওসমান হাদি। গ্রাফিক্স: সংগৃহীত
শরীফ ওসমান হাদি। গ্রাফিক্স: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৭ বার পেছাল। আগামী ১৫ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার আদালত।

ঢাকা-৮ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। এ নিয়ে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দেওয়ার জন্য রেকর্ড ১৭ বার সময় নিল।


আজ রোববার (২৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি তা জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত আগামী ১৫ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান আদালতের এই নতুন নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক হিসেবে শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এতোসব কিছুর পরেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।


ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় প্রথমে একটি হত্যাচেষ্টা মামলা করেন, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। ডিএমপির ডিবি পুলিশ ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে বাদীপক্ষ তাতে নারাজি আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন, যার প্রতিবেদন ১৭ বার পেছাল।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৮

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...