নিউজ টাইম
৭ এপ্রিল, ২০২৬ দুপুর ০৩:২৭

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: ইউএনবি
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: ইউএনবি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। জুলাই আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিস্তারিত জানুন।

রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে জুলাই আন্দোলনের একটি মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।


ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


ডিবি কর্মকর্তা রবিউল ইসলাম ভূঁইয়া জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা বেশ কয়েকটি মামলায় শিরীন শারমিন চৌধুরী এজাহারভুক্ত আসামি ছিলেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।


তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আজই (মঙ্গলবার) তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে। পুলিশের পক্ষ থেকে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


শিরীন শারমিন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হন। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।


আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শিরীন শারমিন চৌধুরীর এই গ্রেপ্তার দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...