profile
নিউজ টাইম
৭ জুন, ২০২৬ দুপুর ১২:৩২

পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে সোহেল রানা।
পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুল শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে সোহেল রানা।

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ঘাতক দম্পতি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ফাঁসির রায় দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের মাত্র ৩ দিনে রায় দিয়ে বিরল রেকর্ড।

রাজধানী ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায় দিয়েছেন আদালত। রবিবার (৭ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।


রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন করা হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের। সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে নারী আসামি স্বপ্না আক্তারকে এবং ৮টা ৫০ মিনিটে প্রিজনভ্যানে করে প্রধান ঘাতক সোহেল রানাকে আদালতের হাজতখানায় আনা হয়। বেলা ১১টার দিকে তাদের এজলাসে তোলার পর বিচারক রায় পড়া শুরু করেন।


মামলার নথি অনুযায়ী, রামিসা আক্তার স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেয়।


জুতা দেখে সন্ধান: সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বপ্নার ঘরের দরজার সামনে রামিসার জুতা দেখতে পান তিনি।

দরজা ভেঙে খণ্ডিত লাশ উদ্ধার: ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ভবনের বাসিন্দারা দরজা ভেঙে ভেতরে ঢুকে রামিসার খণ্ডিত মরদেহ দেখতে পান। পরে ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ স্বপ্নকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে।


এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মূল ঘাতক সোহেল।


দ্রুততম চার্জশিট: মাত্র ৪ দিনের মাথায় ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন।

বিরল রেকর্ড: ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র ৩ দিনের মাথায় আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো, যা দেশের বিচারিক ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত।


রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার পরিবার আদালতকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...