নিউজ টাইম
৯ মার্চ, ২০২৬ দুপুর ০৩:৪৮

কণ্ঠশিল্পী আসিফ আকবর।ছবি: সংগৃহীত
কণ্ঠশিল্পী আসিফ আকবর।ছবি: সংগৃহীত

মাদক মামলা থেকে বেকসুর খালাস পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। পড়ুন বিস্তারিত।

দীর্ঘ আইনি লড়াই শেষে স্বস্তি পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। লাইসেন্স ছাড়া অফিসে বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলা থেকে তাঁকে খালাস দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।


আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আরো পড়ুন: সাবেক সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের


২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আসিফ আকবরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘আর্ব এন্টারটেইনমেন্ট’-এর কার্যালয়ে অভিযান চালায় সিআইডি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তারের সময় অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি ‘টাকিলা’ মদ উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ।


পরবর্তীতে ওই মদ পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয় এবং ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় আসিফ আকবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।


মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়। আদালত সূত্রে জানা গেছে, এই মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মধ্যে ছিলেন মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার এবং তদন্তকারী কর্মকর্তা জামাল উদ্দিন ও শাহিনুল ইসলাম। তবে সাক্ষীদের জবানবন্দি ও তথ্য-প্রমাণ পর্যালোচনায় আসিফ আকবরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস প্রদানের আদেশ দেন।


রায়ের পর আসিফ আকবরের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। দীর্ঘদিনের এই আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ায় শিল্পী নিজেও স্বস্তি প্রকাশ করেছেন। এর আগে তিনি সবসময়ই দাবি করে আসছিলেন যে, এই মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...