মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত কমপ্লেক্সগুলোতে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের রাজধানী তেহরানে তেলের মজুত কমপ্লেক্সগুলোতে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। হামলার পর তেহরানের আকাশ বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে।
রোববার (৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এই ধ্বংসযজ্ঞের খবর নিশ্চিত করেছে।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের প্রধান জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোকে লক্ষ্য করে এই ‘উল্লেখযোগ্য’ হামলা চালানো হয়েছে। ইসরাইলের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এই জ্বালানি সরাসরি তাদের সামরিক অবকাঠামো ও যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহার করে আসছিল। এই হামলার ফলে তেহরানের সামরিক সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে লেবাননেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের একটি হোটেলে বিমান হামলায় অন্তত ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ওই হোটেলে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলার পর আতঙ্কিত মানুষজন ভবনটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন। আবারও হামলার আশঙ্কায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরো পড়ুন: ইরানে খেলার মাঠে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা: শিশুসহ নিহত অন্তত ২০
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...