ইরান-ইসরাইল যুদ্ধের সপ্তম দিনে শিরাজ শহরে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় শিশুসহ ২০ জন নিহত। খেলার মাঠ ও অ্যাম্বুলেন্স স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত। পড়ুন বিস্তারিত।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ আজ সপ্তম দিনে পা দিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের রেশ ধরে শুক্রবার (৬ মার্চ) ইরানের ঐতিহাসিক শিরাজ শহরে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব ও ওয়াশিংটন। আবাসিক এলাকা ও খেলার মাঠ লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরো পড়ুন: ইরান-পশ্চিমা যুদ্ধ: কেন মস্কো ও বেইজিং শুধু বিবৃতিতে সীমাবদ্ধ?
শিরাজ প্রদেশের কর্মকর্তা জলিল হাসানি জানান, শহরের জেবাশাহর জেলার একটি জনবহুল আবাসিক এলাকায় হামলাটি চালানো হয়। হামলার একটি অংশ সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে। এতে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (প্যারামেডিক) প্রাণ হারান।
অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলারত অবস্থায় বেশ কয়েকজন শিশু এই হামলায় প্রাণ হারিয়েছে।
এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে ইরানও দমে থাকেনি। তেহরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হচ্ছে ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০টিরও বেশি দেশের বিরুদ্ধে একাই প্রতিরোধ গড়ে তুলছে। শিরাজের এই হামলা পরিস্থিতিকে আরও জটিল ও রক্তাক্ত করে তুলল।
সূত্র: মিডল ইস্ট আই।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...