profile
নিউজ টাইম
৩ জানুয়ারী, ২০২৬ দুপুর ০১:১৫

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হক।ছবি: সংগৃহীত
ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হক।ছবি: সংগৃহীত

ঢাকা-২ আসনে বড় ধাক্কা খেল জামায়াতে ইসলামী। ঋণ খেলাপি ও তথ্যের ঘাটতি থাকায় আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করলেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ ঘোষণা করা হয়েছে আমানউল্লাহ আমানের প্রার্থিতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এই সিদ্ধান্ত জানান।


মনোনয়নপত্র বাছাই সভায় রিটার্নিং কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট অনুযায়ী আব্দুল হক একজন তালিকাভুক্ত ঋণ খেলাপি। তাঁর উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আপনি অফিশিয়ালি ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত। সিআইবি থেকে তথ্য আপডেট না থাকায় এই মুহূর্তে আপনার মনোনয়নপত্র গ্রহণ করার কোনো সুযোগ নেই।”\


ঋণ খেলাপি হওয়া ছাড়াও আব্দুল হকের মনোনয়নপত্রে আরও বেশ কিছু গুরুতর ত্রুটি পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন:


ইনকাম ট্যাক্স রিটার্নের টেন বি (10B) ফর্ম জমা দেওয়া হয়নি।

জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি সংযুক্ত করা হয়নি।

প্রস্তাবকারী ও সমর্থনকারীদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়নি।


মনোনয়নপত্র বাতিল হলেও আব্দুল হকের জন্য আইনি পথ খোলা রয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সংক্ষুব্ধ প্রার্থী হিসেবে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন।


ঢাকা-২ আসনে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আব্দুল হকের প্রার্থিতা বাতিল হলেও বাকি দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন: ১. আমানউল্লাহ আমান (বিএনপি) ২. জহিরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)


আমানউল্লাহ আমানের মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী লড়াই নতুন মাত্রা পাবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...