ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.৫ মাত্রার জোড়া শক্তিশালী ভূমিকম্পের আঘাত।১০ হাজার থেকে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কার মাঝেই জারি করা হলো সুনামি সতর্কতা।
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি স্মরণকালের ভয়াবহ ও শক্তিশালী মেগা ভূমিকম্প আঘাত হেনেছে। এই জোড়া ভূকম্পনে রাজধানী কারাকাসসহ দেশটির বিস্তীর্ণ অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে এবং ধসে পড়েছে বহু বহুতল ভবন। মার্কিন সরকারের বিজ্ঞান সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) এক হাড়হিম করা পূর্বাভাসে জানিয়েছে, এই প্রলয়ঙ্করী বিপর্যয়ে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী—বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথম ৭.২ মাত্রার (বিবিসির তথ্যমতে ৭.১) ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পরেই কারাকাস থেকে ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ৭.৫ মাত্রার দ্বিতীয় বিধ্বংসী ভূমিকম্পটি। ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেমের রিপোর্ট অনুযায়ী—এই মেগা কম্পনের ফলে ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের উপকূলে তীব্র সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং পুয়ের্তো রিকো ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে।
ভূমিকম্পের পর পরই রাজধানী কারাকাস জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, শহরের বড় বড় ব্যাংকের ভবন ও স্থাপনা ধূলিসাৎ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা ঘোষণা করে জনগণকে খোলা জায়গায় অবস্থানের অনুরোধ জানিয়েছেন। একই সাথে বড় ধরণের বিস্ফোরণ এড়াতে পুরো রাজধানীর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অঞ্চলজুড়ে শক্তিশালী পরাঘাতের (আফটারশক) বিষয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...