profile
নিউজ টাইম
৩ জুন, ২০২৬ দুপুর ০৪:৪৫

মার্কিন সামরিক বাহিনী একটি খালি ট্যাংকারে আঘাত হানার চিত্র। ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত
মার্কিন সামরিক বাহিনী একটি খালি ট্যাংকারে আঘাত হানার চিত্র। ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় বিমান চলাচল বন্ধ। বিস্তারিত এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক হামলা প্রচেষ্টার জবাবে গত রাতে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে আত্মরক্ষার্থে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই অভিযানে ইরানের একটি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ধ্বংস এবং তিনটি ড্রোন ভূপাতিত করা হয়।


অন্যদিকে, ইরানও মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের পক্ষ থেকে কুয়েত ও বাহরাইনের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যার বেশিরভাগই লক্ষ্যভ্রষ্ট বা প্রতিহত করা হয়েছে। তবে কুয়েতের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, একটি ইরানি ড্রোন তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পর বুধবার সকাল থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে "ইরানের অপরাধমূলক আগ্রাসন" বলে তীব্র নিন্দা জানিয়েছে।


যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার পরপরই এই নতুন সংঘর্ষের ঘটনা ঘটল। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ অমান্য করায় বতসোয়ানার পতাকাবাহী একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয় মার্কিন নৌবাহিনী। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে স্পষ্ট জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচির শর্ত ছাড়া ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...