profile
নিউজ টাইম
৮ জুন, ২০২৬ বিকাল ০৭:০৭

ফিলিপাইনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি: সংগৃহীত
ফিলিপাইনে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা এই শক্তিশালী ভূকম্পনে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


দেশটির পুলিশ প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় এখন পর্যন্ত অন্তত ১৩৪ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৭ জন। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। যার ফলে ক্ষয়ক্ষতির তীব্রতা অনেক বেশি হয়েছে।


ভূমিকম্পের পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানসহ ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ প্রাথমিক সুনামি সতর্কতা জারি করেছিল। তবে পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করতে সকল সরকারি সংস্থাকে নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি উপকূলীয় অঞ্চলের জনগণকে নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮১

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...