profile
নিউজ টাইম
২০ জুন, ২০২৬ দুপুর ০৩:৫০

বান্নুতে রাস্তার পাশে জোড়া বিস্ফোরণে নিহত এক ভুক্তভোগীর মরদেহ স্বেচ্ছাসেবকরা একটি এম্যাম্বুলেন্সে উঠাচ্ছে। ছবি: এএফপি
বান্নুতে রাস্তার পাশে জোড়া বিস্ফোরণে নিহত এক ভুক্তভোগীর মরদেহ স্বেচ্ছাসেবকরা একটি এম্যাম্বুলেন্সে উঠাচ্ছে। ছবি: এএফপি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা দুটি শক্তিশালী বোমা (আইইডি) বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আফগানিস্তান সীমান্তবর্তী বান্নু জেলায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার একটি যাত্রীবাহী ব্যক্তিগত পিক-আপ ট্রাককে লক্ষ্য করে প্রথম রিমোট-নিয়ন্ত্রিত আইইডি বিস্ফোরণটি ঘটানো হয়। এরপর ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সেখানে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, এই জোড়া হামলায় ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আরও অন্তত তিনজন গুরুতর আহত হন।


পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে ওই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। সম্প্রতি আফগান সীমান্তে পাকিস্তানি বিমান হামলা এবং সীমান্ত বন্ধ থাকার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যার মধ্যেই এই নতুন বিস্ফোরণের ঘটনা ঘটল।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...