profile
নিউজ টাইম
৬ জুন, ২০২৬ দুপুর ০১:০৩

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম চ্যানেল ৪ নিউজের জনপ্রিয় সাবেক প্রধান উপস্থাপক জন স্নো। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম চ্যানেল ৪ নিউজের জনপ্রিয় সাবেক প্রধান উপস্থাপক জন স্নো। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩২ বছর চ্যানেল ৪ নিউজের প্রধান উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক জন স্নো আলঝেইমার্স বা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়েছেন। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

যুক্তরাজ্যের বিখ্যাত সংবাদমাধ্যম চ্যানেল ৪ নিউজের জনপ্রিয় সাবেক প্রধান উপস্থাপক জন স্নো মরণব্যাধি আলঝেইমার্স রোগে আক্রান্ত হয়েছেন। দীর্ঘ ৩২ বছর ধরে চ্যানেলটির প্রধান সংবাদ উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করা এই ৭৮ বছর বয়সী প্রবীণ সাংবাদিক নিজেই সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন।


সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী সপ্তাহে জন স্নো এবং তার স্ত্রী প্রেসিয়াস লুঙ্গাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ার হতে যাচ্ছে। মূলত এই তথ্যচিত্রেই রোগ নির্ণয়ের পরবর্তী পরিস্থিতি এবং সামাজিক কুসংস্কারের কারণে শুরুতে রোগটি লুকিয়ে রাখার চেষ্টার কথা তুলে ধরা হয়েছে। ২০২৩ সালে ব্রেন স্ক্যানের মাধ্যমে তাঁর এই ডিমেনশিয়া বা আলঝেইমার রোগটি ধরা পড়ে। তবে জন স্নো জানান, তিনি নিজেকে কোনোভাবেই অক্ষম মনে করছেন না এবং সচেতনতা বাড়াতে এই বিষয়ে মুখ খুলেছেন।


তাঁর এই রোগ নির্ণয়ের খবর প্রকাশের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জন স্নো-কে "সাংবাদিকতার এক সত্যিকারের দিকপাল" হিসেবে বর্ণনা করেছেন এবং কঠিন সময়ে তাঁর এই সাহসিকতার প্রশংসা করেছেন। সাংবাদিকতায় বাফটা ফেলোশিপসহ অসংখ্য পুরস্কারজয়ী এই কিংবদন্তি ২০২১ সালে চ্যানেল ৪ নিউজ থেকে বিদায় নেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...