ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির অস্তিত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। ইরানের ওপর হামলার লজিস্টিক হাব হিসেবে এটি ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
ইরানের সাথে যুদ্ধ চলাকালীন আকাশ থেকে হামলার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে একটি অত্যন্ত গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ ও ‘রয়টার্স’ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ঘাঁটিটি ইসরায়েলি বিমানবাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
মধ্যপ্রাচ্য নিয়ে আরও পড়ুন।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পাল্টে দেওয়ার জন্য এই গোপন স্থাপনাটির মূল লক্ষ্য ছিল মূলত দুটি। প্রথমত ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে কারিগরি ও জ্বালানি সহায়তা দেওয়া। এবং দ্বিতীয়ত ইরানি সীমানায় বা কাছাকাছি কোনো বিমান বিধ্বস্ত হলে দ্রুত পাইলটদের উদ্ধারে বিশেষ বাহিনী মোতায়েন রাখা।
তবে দীর্ঘদিন লোকচক্ষুর আরালে থাকা এই ঘাঁটিটির কথা সবার সামনে আসে গত মার্চ মাসের দিকে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় এক মেষপালক মরুভূমি এলাকায় হেলিকপ্টারসহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন।
মেষপালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী তদন্ত করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘাঁটিটি গোপন রাখতে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় বলেও দাবি করা হয়েছে।
এই ঘটনার পর গত মার্চ মাসের শেষের দিকে ইরাক সরকার জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। শুরুতে ইরাক এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও ওয়াল স্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে যে, ওই হামলায় মার্কিন বাহিনীর কোনো সম্পৃক্ততা ছিল না; এটি সরাসরি ইসরায়েলি বাহিনীর অপারেশন ছিল।
রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইরাকের সার্বভৌম অঞ্চল ব্যবহার করে ইসরায়েলের এই গোপন তৎপরতা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধের উসকানি দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...