লেবাননে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে চলমান এই সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৬ জনে।
লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে যানবাহনকে লক্ষ্য করে চালানো হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বুধবার (১৩ মে) এই তথ্য জানানো হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে তিনটি ড্রোন হামলায় দুই শিশুসহ ৮ জন নিহত হয়েছেন পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর সিদনের কাছে চতুর্থ হামলায় ১ জন এবং টায়ার জেলার তিনটি ভিন্ন স্থানে যানবাহনে বিমান হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ৮৯৬ জন প্রাণ হারিয়েছেন। এবং মোট আহতের সংখ্যা অন্তত ৮ হাজার ৮২৪ জন এবং নিহতের তালিকায় ২০০ জনেরও বেশি শিশু রয়েছে।
ইসরায়েলি বিশেষ বাহিনী ও বিমানবাহিনীর এই অব্যাহত আগ্রাসনে লেবাননের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...