profile
নিউজ টাইম
৩০ মার্চ, ২০২৬ দুপুর ০১:১৩

ইরাকের ভিক্টরি বেস ঘাঁটিতে রকেট হামলার পর ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। ছবি: মেহের নিউজ
ইরাকের ভিক্টরি বেস ঘাঁটিতে রকেট হামলার পর ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। ছবি: মেহের নিউজ

ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটি 'ভিক্টরি বেস'-এ রকেট হামলা। আকাশ প্রতিরক্ষা ব্যর্থ হয়ে একটি বিমানে আগুন। ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর দিকে আঙুল। বিস্তারিত পড়ুন।

ইরাকের রাজধানী বাগদাদের অদূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি ‘ভিক্টরি বেস’ সোমবার (৩০ মার্চ) ভোরে ভয়াবহ রকেট হামলার শিকার হয়েছে। এই হামলায় ঘাঁটির ভেতরে থাকা একটি বিশেষ পরিবহন উড়োজাহাজে আগুন ধরে যায়। ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলার নেপথ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গোয়েন্দা সূত্র জানায়, সোমবার ভোরে বাগদাদ থেকে ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া হয়। ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হলে একটি রকেট সরাসরি মার্কিন ঘনিষ্ঠ ইরাকি বিশেষ বাহিনীর একটি এ-৩২০বি (A-320B) পরিবহন উড়োজাহাজে আঘাত হানে। এতে বিমানটিতে মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়।


আরো পড়ুন: হরমুজ প্রণালিতে ইরানের অতিরিক্ত টোল আরোপ, ট্রাম্পের কড়া সমালোচনায় সিনেটর


ভিক্টরি বেস এক সময় ইরাকে মার্কিন আগ্রাসনের প্রধান কেন্দ্র এবং সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত হতো। যদিও বর্তমানে এই ঘাঁটিতে কোনো আমেরিকান সেনা নেই, তবুও এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রতীকী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঘটনার পর রাতভর বাগদাদের আকাশে মার্কিন যুদ্ধবিমানের টহল লক্ষ্য করা গেছে।


একই দিনে ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্য করেও ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। তবে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ড্রোনটি মাঝপথেই ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।


তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডে-র তথ্যমতে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে গত কয়েক সপ্তাহ ধরে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো এই অঞ্চলকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এই ঘাঁটিতে এর আগেও একাধিকবার ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে।


সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...