বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার ভোরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, গত ১৩ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার শরীরের প্লাটিলেট কমে যাওয়ায় স্বাস্থ্য পরীক্ষায় ম্যালেরিয়া শনাক্ত হয়। এরপর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থাতেই আজ ভোরে তার মৃত্যু হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুবুর রহমানের কর্মময় জীবন
মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিলে ১৩তম বিসিএস (কাস্টমস ক্যাডার) কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী কমিশনার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দিয়েছিলেন।
তার মৃত্যুতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...