ভারতে বিদেশি নাগরিকদের থাকার ও অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই করতে হবে রেজিস্ট্রেশন।
নাগরিকত্ব আইনের পর এবার বিদেশি নাগরিকদের ভারতে থাকা ও অভিবাসন সংক্রান্ত বিধিতে বড় ধরনের সংশোধন এনেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত মাসে নাগরিকত্ব বিধি সংশোধনের পর, সোমবার (১ জুন) ‘২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধি’ সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে অমিত শাহের মন্ত্রক। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের জন্য ‘হোল্ডিং সেন্টার’ চালুর পর কেন্দ্রের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
ভিসার মেয়াদ ও রেজিস্ট্রেশনের নতুন নিয়ম
১৮০ দিন বা কম মেয়াদের ভিসা: আগে নিয়ম ছিল, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনো বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষের পরে আর সুযোগ থাকবে না; ভারতে থাকতে চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে。
১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা: নতুন সংশোধিত বিধি অনুযায়ী, যাদের কাছে ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা রয়েছে, তারাও একনাগাড়ে বা একবারে ১৮০ দিনের বেশি ভারতে অবস্থান করতে পারবেন না। ভারতে থাকার সার্বিক মেয়াদ বাড়াতে চাইলে, ওই ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই রেজিস্ট্রেশন করতে হবে। তবে কেন্দ্র স্পষ্ট করেছে, ‘শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই’ এই ধরনের মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর করা হবে।
যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের এই বিজ্ঞপ্তিতে আলাদাভাবে বাংলাদেশি নাগরিকদের কথা উল্লেখ করা হয়নি, তবে ভারতে আসা সব দেশের বিদেশিদের জন্যই এই নিয়ম কার্যকর হবে।
এর আগে গত মাসে ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়েছে, কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিক যদি ভারতের নাগরিকত্ব চান, তবে আবেদন করার সময় তাদের কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। যদি পাসপোর্ট থাকে, তবে সেই পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদের সমস্ত তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...