পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। দীর্ঘ এক দশকের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে ১৬৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের পথে বিজেপি। বিস্তারিত পড়ুন।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিশাল ধরনের জয়ের পথে এগিয়ে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ এক দশকের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের পথে রয়েছে পদ্ম শিবির।
ভারতের নির্বাচন কমিশনের রাত পৌনে ১০টা পর্যন্ত দেওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী:
বিজেপি: ১৬৭টি আসনে জয়ী।
তৃণমূল কংগ্রেস (টিএমসি): ৫৯টি আসনে জয়ী।
বাম ও কংগ্রেস জোট: সিপিআই (এম) এবং কংগ্রেস মাত্র ২টি করে আসনে জয়লাভ করেছে।
অন্যান্য: অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) একটি আসনে জয়ী হয়েছে।
অপেক্ষমাণ আসনের হিসাব
এখনো ৬১টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। তবে প্রাথমিক গণনা অনুযায়ী, এই আসনগুলোর মধ্যে বিজেপি ৪১টিতে এবং তৃণমূল কংগ্রেস ২০টিতে এগিয়ে রয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই রাজ্যজুড়ে বিজেপির কর্মী-সমর্থকরা বিজয় উল্লাস শুরু করেছেন। তবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত পরাজয় নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...