নিউজ টাইম
২৫ এপ্রিল, ২০২৬ দুপুর ০৩:২৫

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা। কোলাজ ছবি: সংগৃহীত
ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা। কোলাজ ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় নিখোঁজের ১০ দিন পর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টির লাশ উদ্ধার। বিয়ের পরিকল্পনাও ছিলো দুইজনের। খুনের অভিযোগে রুমমেট গ্রেপ্তার। বিস্তারিত পড়ুন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার ও আজ শনিবার তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক সংবাদে লিমনের পরিবার জানিয়েছে, লিমনের স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে শিক্ষকতা করার এবং বৃষ্টির সাথে নতুন জীবন শুরু করার।


বিয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল

লিমনের ভাই জুবায়ের আহমেদ সিএনএন-কে জানান, লিমনের সাথে বৃষ্টির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং শিগগিরই তাদের বিয়ের কথা ছিল। জুবায়ের বলেন, “লিমন সবসময় বলত, বৃষ্টি মেয়ে হিসেবে খুবই ভালো, বহুমুখী প্রতিভার অধিকারী। তার গানের গলা যেমন সুন্দর, তেমনি রান্নার হাতও পাকা।” শেষ দুই বছর থিসিস নিয়ে ভীষণ ব্যস্ত থাকলেও লিমন সবসময় পরিবারের সাথে বৃষ্টির প্রশংসা করতেন।


দেশে ফিরে শিক্ষক হওয়ার ইচ্ছা

লিমন অত্যন্ত ভদ্র এবং হাসিখুশি মানুষ ছিলেন। লিমনের ভাই আরও জানান, তার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে বাংলাদেশে ফিরে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেওয়া। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।


হত্যাকাণ্ড ও গ্রেপ্তার

গত ১৭ এপ্রিল ক্যাম্পাসে শেষবার দেখা যাওয়ার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার লিমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহ-কে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...