চীনের শানসি প্রদেশের তংঝু গ্রুপের অধীনে পরিচালিত একটি লিউশেনিউ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে...
চীনের শানসি প্রদেশের তংঝু গ্রুপের অধীনে পরিচালিত একটি লিউশেনিউ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় ১৯:২৯ মিনিটে (১১:২৯ জিএমটি) এই দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে শনিবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুসারে, বিস্ফোরণের খবর পাওয়ার পর উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আরও ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে খনি এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের সময় সেখানে ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আহতদের চিকিৎসা ও জীবিতদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন এবং বিস্ফোরণের কারণ তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, আহত ব্যক্তিদের বেশিরভাগই বিষাক্ত গ্যাসের ফলে আক্রান্ত হয়েছেন, যদিও গ্যাসটি কী ধরনের ছিল তা স্পষ্ট নয়।
আহত এক শ্রমিক রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াং ইয়ংকে জানান, ঘটনার সময় তিনি কোনো শব্দ শোনেননি, কিন্তু হঠাৎ ধোঁয়ার দেখতে পান। এরপর তিনি সালফারের গন্ধ পাচ্ছিলাম, ঠিক বিস্ফোরণের মতো গন্ধ।
তিনি বলেন, “ধোঁয়ার কারণে লোকজন মাটিতে লুটিয়ে পড়ছে। তারপর আমিও জ্ঞান হারিয়ে ফেলি। প্রায় ঘণ্টাখানেক ধরে আমি সেখানে শুয়ে থাকার পর আমার জ্ঞান ফিরল। আমি আমার পাশের জনকে জাগিয়ে তুললাম এবং আমরা একঙ্গে বেরিয়ে আসলাম।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...