profile
নিউজ টাইম
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৪:০৭

ইসরাইলের পর মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা।বাহরাইনের মানামাতে বিস্ফোরণের শব্দ শোনার পর আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স
ইসরাইলের পর মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা।বাহরাইনের মানামাতে বিস্ফোরণের শব্দ শোনার পর আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স

ইসরাইলের পর বাহরাইন, আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যজুড়ে আকাশসীমা বন্ধ। রিয়াদ ও আবুধাবিতে আতঙ্ক। পড়ুন যুদ্ধের লেটেস্ট আপডেট।

ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলার রেশ ধরে এবার যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরাইলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ভয়াবহ পরিস্থিতির তথ্য নিশ্চিত করেছে।


উদ্ভূত পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা (Airspace) সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।


রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ের এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। উল্লেখ্য, এই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি অবস্থিত। বিস্ফোরণের আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।


উপসাগরীয় দেশগুলোর বর্তমান চিত্র:


সংযুক্ত আরব আমিরাত: রাজধানী আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনো মেলেনি।

কুয়েত: দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। একাধিক বিস্ফোরণের শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাতার: রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ ঘটেছে। যদিও কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে দাবি করেছিল যে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র তারা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

সৌদি আরব: বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদেও শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।


ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের প্রধান দেশগুলোতে এভাবে যুগপৎ বিস্ফোরণ ঘটনায় যার কারণে পুরো অঞ্চলে এক নজিরবিহীন যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরাইলের মধ্যকার সরাসরি সংঘাত এখন একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিয়েছে, যেখানে পরাশক্তি রাষ্ট্রগুলোর স্বার্থ ও অবস্থান জড়িত।


আরো পড়ুন: ইসরাইলকে লক্ষ্য করে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...