ইরানের রাজধানী তেহরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে মার্কিন কর্মকর্তার নিশ্চিত তথ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা।
ইরানের অভ্যন্তরে প্রথমবারের মতো সরাসরি যৌথ সামরিক হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই হামলার খবর প্রকাশ্যে আসার পর মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন কর্মকর্তার দাবি অনুযায়ী, ইরানের ওপর চালানো এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একটি সমন্বিত সামরিক পদক্ষেপের অংশ।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর জনবহুল ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বিস্ফোরণের পরপরই তেহরানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক খতিয়ান দেওয়া হয়নি।
এতদিন ইসরাইল এককভাবে ইরানে হামলা চালালেও এবার যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণকে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই যৌথ হামলার ফলে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।
সোর্স: আলজাজিরা
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...