কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু। কুমেক হাসপাতালে মোট মৃত্যু বেড়ে ৪। হাসপাতালে তীব্র শয্যা সংকট, মেঝে ও বারান্দায় ঠাঁই নিচ্ছে রোগীরা। বিস্তারিত পড়ুন।
কুমিল্লায় হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রায়হান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ৪ জন শিশুর প্রাণহানি ঘটল।
নিহত শিশু রায়হান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। কুমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান:
ভর্তি: গত ১৪ এপ্রিল রাতে অতিমাত্রায় জ্বর, কাশি এবং শরীরে প্রচণ্ড র্যাশ (উপসর্গ) নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছিল।
শারীরিক অবস্থা: ভর্তির সময় থেকেই শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
| আরো পড়ুন: বাংদেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজারেরও বেশি |
হাসপাতালের বর্তমান পরিস্থিতি
সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়তে থাকায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট।
নতুন ভর্তি: আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন শিশু ভর্তি হয়েছে।
মোট রোগী: বৃহস্পতিবার পর্যন্ত কুমেকের ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া জেলার অন্যান্য হাসপাতালে আরও ২৪ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।
ভয়াবহ দৃশ্য: শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝে, বারান্দা এবং এমনকি করিডোরেও শিশুদের নিয়ে অবস্থান করছেন দিশেহারা স্বজনরা।
অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ জানান, প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। হামের লক্ষণ দেখা দেওয়া মাত্রই দেরি না করে শিশুদের দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশন বা হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছেন তিনি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...