দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৯৮ শিশুর প্রাণহানি ঘটেছে। বিস্তারিত পরিসংখ্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন পড়ুন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সারা দেশে মোট ১৯৮টি শিশু প্রাণ হারিয়েছে।দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) এই মরণব্যাধির উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন: কুমেক হাসপাতালে হামের ভয়াবহ প্রকোপ: বারান্দা ও টয়লেটের সামনেও চলছে শিশুদের চিকিৎসা
মত্যু ও সংক্রমণের ভয়াবহ পরিসংখ্যান
সংক্রমণের চিত্রটিও সমানভাবে আশঙ্কাজনক:
২৪ ঘণ্টায় আক্রান্ত: ১৭২ জন (নিশ্চিত হাম) এবং ১,২১৫ জন (উপসর্গজনিত)।
হাসপাতালে ভর্তি: গত একদিনেই ৮৬০টি শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোট আক্রান্ত: ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৯,৫৪৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা মোট ১৯,৭০৫ জন। এর মধ্যে সন্দেহজনক রোগী হিসেবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬,৫২৭ জন। তবে প্রতিদিন শত শত শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থাপনার ওপর প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...