ঢাকার মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর মগবাজারে অবস্থিত খ্যাতনামা আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের অফিশিয়াল লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে অবহেলাজনিত কারণে একযোগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: হামের তাণ্ডবের মাঝেই ডেঙ্গুর চোখ রাঙানি: চরম ঝুঁকিতে ঢাকাসহ ৪ জেলা
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের এই চূড়ান্ত ঘোষণা দেন। তিনি জানান, উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও পেশাগত গাফিলতির অকাট্য প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, পবিত্র ঈদের আগের দিন বুধবার সকালে মগবাজার আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতালের অব্যবস্থাপনাকে দায়ী করার পর আদ্-দ্বীন কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে জবাব দেওয়ার সময় বাড়ানো হলেও তাদের দেওয়া লিখিত ব্যাখ্যা স্বাস্থ্য দপ্তরের কাছে মোটেও সন্তোষজনক মনে হয়নি।
অধিদপ্তরের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ব্যাখ্যা অযৌক্তিক প্রমাণিত হওয়ায় ‘চিকিৎসা পদ্ধতি ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ১৯(২)(খ) ধারা অনুযায়ী আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে। তবে একই অধ্যাদেশের ১২ ধারা মোতাবেক, এই আদেশের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাবে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...