শাওমি বাংলাদেশে লঞ্চ করল রেডমি নোট ১৫ সিরিজ। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ১০০ ওয়াট চার্জিং সুবিধাসহ নোট ১৫ প্রো প্লাসের দাম ও ফিচার জানুন।
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৫ সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। উন্নত ‘এআই ইঞ্জিন’ প্রযুক্তি সমৃদ্ধ এই সিরিজের মডেলগুলো হলো— রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি, রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫ ফোরজি।
রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি: পারফরম্যান্সের পাওয়ারহাউজ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা ক্ল্যারিটি মেইন ক্যামেরা। এর সঙ্গে ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো লেন্স এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিশ্চিত করবে পেশাদার মানের ছবি।
ডিসপ্লে ও ব্যাটারি: ৬.৮৩ ইঞ্চি ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে আছে ৬,৫০০ এমএএইচ-এর বিশাল সিলিকন-কার্বন ব্যাটারি। ১০০ ওয়াটের হাইপার চার্জিং সুবিধায় ফোনটি মাত্র ৪০ মিনিটে ফুল চার্জ হবে।
সুরক্ষা: আইপি ৬৯ রেটিং থাকায় ফোনটি পানি ও ধুলোবালি থেকে সম্পূর্ণ সুরক্ষিত। প্রসেসর হিসেবে এতে রয়েছে চতুর্থ প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন।
রেডমি নোট ১৫ ফাইভজি ও ফোরজি ভ্যারিয়েন্ট: সিরিজের বাকি দুটি মডেলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
রেডমি নোট ১৫ ফাইভজি: এতে রয়েছে ৫,৫২০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর।
রেডমি নোট ১৫ ফোরজি: মিডিয়াটেক হেলিও জি১০০-আলট্রা প্রসেসর চালিত এই ফোনে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। দুটি ফোনেই রয়েছে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড সানলাইট ডিসপ্লে।
দাম ও ভ্যারিয়েন্ট: বাংলাদেশে শাওমির অফিশিয়াল স্টোরগুলোতে ফোনগুলো নিচের দামে পাওয়া যাবে:
নোট ১৫ প্রো প্লাস ফাইভজি (১২/৫১২ জিবি): ৬২,৯৯৯ টাকা।
নোট ১৫ ফাইভজি (৮/২৫৬ জিবি): ৩৬,৯৯৯ টাকা।
নোট ১৫ ফোরজি (৬/১২৮ জিবি): ২৬,৯৯৯ টাকা।
নোট ১৫ ফোরজি (৮/২৫৬ জিবি): ২৯,৯৯৯ টাকা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...