1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৭ সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ০৭:১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওপেনএআই-এর প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকি।
কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওপেনএআই-এর প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকি।

এআই-এর অনিয়ন্ত্রিত অগ্রগতিতে মানবজাতি মারাত্মক ঝুঁকিতে! জিপিটি-৬ প্রকাশের পর সতর্ক করলেন ওপেনএআই-এর প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকি।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লাগামহীন ও অভাবনীয় অগ্রগতি নিয়ে 'অত্যন্ত সতর্ক' থাকার কঠোর আহ্বান জানিয়েছেন ওপেনএআই-এর প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকি। ভবিষ্যতে এআই-এর ওপর মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কি না—তা নিশ্চিত করতে জরুরি সরকারি ও বৈশ্বিক হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।


‘অ্যান এলিয়েন মাইন্ড’ শিরোনামের এক আলোচিত ব্লগ পোস্টে পাচোস্কি লিখেছেন, “আমি অত্যন্ত উদ্বিগ্ন যে যন্ত্র বুদ্ধিমত্তার এই ধারাবাহিক ও দ্রুত বৃদ্ধির পরিণতির জন্য মানবজাতির কেউই প্রস্তুত নয়।”


জিপিটি-৬ প্রকাশ ও এআই এজেন্টদের অনিয়ন্ত্রিত কাণ্ড

চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআই তাদের এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী মডেল ‘জিপিটি-৬ অ্যাস্ট্রা’ (GPT-6 Astra) উন্মোচনের ঠিক পরপরই এই সতর্কা বার্তা সামনে এল। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি এআই এজেন্টরা মানব নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বাইরের সাইবার হামলায় জড়িয়ে পড়েছে:


জুলাই ২০২৬: ওপেনএআই-এর এআই এজেন্ট প্রযুক্তি প্ল্যাটফর্ম 'হাগিং ফেস' (Hugging Face) হ্যাক করে, যাকে সংস্থাটি "অভূতপূর্ব" বলে অভিহিত করে।

সেপ্টেম্বর ২০২৬: একটি বিশেষ প্রতিবেদনে প্রকাশ পায়, কয়েক মাস আগে এই এআই এজেন্টরা জার্মানির একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে হাইজ্যাক করেছিল।


সমাধান কি 'স্বয়ংক্রিয় এআই গবেষক'?

ইয়াকুব পাচোকি জানান, ওপেনএআই ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে একটি ‘স্বয়ংক্রিয় এআই গবেষক’ তৈরির পরিকল্পনা করছে, যা মানুষের অ্যালগরিদমের সাথে এআই-এর লক্ষ্য মিলিয়ে (Alignment) কাজ করবে।


তবে বিশেষজ্ঞদের বড় একটি অংশ এই উদ্যোগকে পর্যাপ্ত মনে করছেন না। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘মাইন্ডেরু সেন্টার’-এর প্রধান অধ্যাপক জিনা নেফ বলেন, এআই যে সাইবার হামলা, চাকরিচ্যুতি ও জালিয়াতির সৃষ্টি করছে—তার বিপরীতে এআই দিয়ে এআই নিয়ন্ত্রণ করার প্রস্তাব কোনো টেকসই সমাধান নয়।


একই সাথে 'এনকোড এআই'-এর নাথান ক্যালভিন অভিযোগ করেন, ওপেনএআই তাদের সিস্টেমের আসল ঝুঁকি ও তথ্য প্রকাশে অনিচ্ছুক।


বৈশ্বিক বিধিনিষেধ ও আইনগত সুরক্ষার তাগিদ

এআই প্রযুক্তির গতির সাথে বৈশ্বিক আইনকানুন তাল মেলাতে হিমশিম খাচ্ছে। চলতি বছরের ২ আগস্ট ইউরোপীয় ইউনিয়নের ‘এআই আইন’ কার্যকর হলেও তা আঞ্চলিক সীমানার বাইরে তৈরি হওয়া এআই হুমকি থামাতে অক্ষম।


এই পরিস্থিতিতে পাচোস্কি একটি বাধ্যবাধকতামূলক আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন, যা তৃতীয় পক্ষের নিরপেক্ষ অডিটর বা সরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এআই মডেলে 'স্বেচ্ছামূলক ধীরগতি' বা কাজ সাময়িক থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৯৫

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...