নিউজ টাইম
৭ মে, ২০২৬ দুপুর ১১:৫৭

অভিনেত্রী ডলি জহুর। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ডলি জহুর। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য ও দর্শকদের ভালোবাসা নিয়ে আক্ষেপ প্রকাশ করে কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর বলেন ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনো গায়ে দাগ লাগবে ভাবিনি। বিস্তারিত প্রতিবেদনে...

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবনে অসংখ্য কালজয়ী চরিত্র উপহার দিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। কিন্তু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক সংস্কৃতি ও নেটিজেনদের মন্তব্য তাকে গভীরভাবে মর্মাহত করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের প্রাপ্তি ও বর্তমানের আক্ষেপ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বর্ষীয়ান শিল্পী।


সমালোচনা ও নেতিবাচক মন্তব্যে ক্ষত

ডলি জহুর বলেন, "অভিনয় জীবনে সমালোচনার মুখে পড়তে হবে— এমনটি কখনো কল্পনাতেও ছিল না। আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে। আল্লাহর কসম, কখনো ভাবিনি আমি। কিন্তু মানুষ এখন এগুলোও বলে, সেটা বুঝতে পারছি।"


সামাজিক মাধ্যমের কমেন্ট কালচার নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, "আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না। এই দুঃখটা নিয়ে আমি মরব।"


বয়স ও ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ

নিজেকে দর্শকদের ভালোবাসার মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করলেও বর্তমান বাস্তবতাকে মেনে নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি জানান:


এ কিংবদন্তি অভিনেত্রী বলেন, ‘কিন্তু এটাও যে মানুষ বলে— সেটি আমি এখন বুঝতে পারছি। যাই হোক— বুঝে কোনো লাভ নেই। ভালো নাও বাসতে পারে। আমাদের দেশে, বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটিও সত্যি কথা।’


ডলি জহুর আরও বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। তিনি বলেন, কিন্তু এখন জানি না, আমি মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কিনা। কেউ বলবে কিনা— আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যাই হোক, সেটি বাদ দাও, ওসব কথা বলে লাভ নেই।’

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...