profile
নিউজ টাইম
১ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১১:৪০

অভিযুক্ত রাসেল মিয়া। ছবি: সংগৃহীত
অভিযুক্ত রাসেল মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় কোম্পানির মালামাল চুরি ও সম্পদ লুটের অভিযোগে চোর চক্রের দুই সদস্য রাসেল ও অশ্রুকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

ময়মনসিংহের ভালুকায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে চুরি, ভাঙচুর ও সম্পদ লুটের ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোররাতে ভালুকা মডেল থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।


গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার উথুরা এলাকার রাসেল মিয়া ও তাঁর সহযোগী অশ্রু মিয়া। পুলিশ জানিয়েছে, তারা এলাকায় একটি সংঘবদ্ধ চোর চক্র গড়ে তুলেছিল।


পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জানুয়ারি) সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধি মো. আব্দুল হালিম বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, রাসেল মিয়া ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে প্রকল্প এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মালামাল লুটপাট ও সম্পদ নষ্ট করে আসছিল। সর্বশেষ তারা ইলেকট্রিক তার ও পানির মোটরসহ মূল্যবান গাছ কেটে লুট করে নিয়ে যায়। এতে কোম্পানির প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


অভিযুক্ত রাসেলের বাবা মো. জাহাঙ্গীর আলম মালামাল চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। কোম্পানির জমিতে মাদক সেবন ও কেনাবেচাসহ বিভিন্ন অসামাজিক কাজে তারা লিপ্ত ছিল।


মামলার বাদী মো. আব্দুল হালিম বলেন, "এই চোর চক্রটি সংঘবদ্ধভাবে কোম্পানির গাছ কাটা ও লুটপাটের পাশাপাশি আমাদের বৈধ কাজে বাধা দিচ্ছিল। প্রতিবাদ করলে তারা কর্মচারীদের ওপর হামলার চেষ্টাও চালায়। বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।"


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "এজাহারে উল্লেখিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। রাতেই চোর চক্রের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...