নিউজ টাইম
১ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০৩:০৬

কিশোরগঞ্জে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে রবিবার জুয়েল মিয়াকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে রবিবার জুয়েল মিয়াকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে নেশার টাকার জন্য বাবা রমজান আলীকে কুপিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ। ১ ফেব্রুয়ারি ভোরে এই ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাতা বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।


নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আটককৃত অভিযুক্ত জুয়েল মিয়া (২৫) নিহতের বড় ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। শনিবার রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমান। রোববার ভোরে জুয়েল তাঁর বাবার কাছে নেশার টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জুয়েল ধারালো দা দিয়ে তাঁর বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন।


রমজান আলীর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জুয়েলকে আটক করেন এবং পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


স্বজনরা জানিয়েছেন, রমজান আলীর ঘরে দ্বিতীয় স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযুক্ত জুয়েল ছোটবেলা থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তাঁর মায়ের (রমজান আলীর প্রথম স্ত্রী) সঙ্গে থাকতেন। তবে মাঝে মধ্যে তিনি বাবার বাড়িতে আসতেন এবং এসেই টাকার জন্য অশান্তি সৃষ্টি করতেন।


তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট যে জুয়েল নেশার টাকার জন্যই তাঁর বাবাকে হত্যা করেছে। অভিযুক্তকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...