নিউজ টাইম
১৭ এপ্রিল, ২০২৬ দুপুর ১১:৪৫

রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ী জুয়েল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ী জুয়েল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় মুদি ব্যবসায়ী জুয়েল হোসেনকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়রা ঘাতক মাইনুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় জুয়েল হোসেন (৫০) নামে এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে পুঠিয়া সদরের কাউন্সিল বাজার এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক মাইনুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


প্রত্যক্ষদর্শী মাংস ব্যবসায়ী জসীমউদ্দীন জানান, সকালে কাউন্সিল বাজার থেকে কেনাকাটা করে জুয়েল তাঁর দোকানের সামনে পৌঁছান। এ সময় ‘চাঁদাবাজ’ হিসেবে পরিচিত মাইনুল পথরোধ করে তাঁর কাছে চাঁদা দাবি করে। জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে মাইনুল ক্ষিপ্ত হয়ে অতর্কিত তাঁর বুকে ছুরি দিয়ে আঘাত করে।

পরবর্তিতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


আরো পড়ুন:  রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: সবাইকে বেঁধে ১১ লাখ টাকার মালামাল লুট


নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, মাইনুল দীর্ঘদিন ধরেই জুয়েলের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। গত ১০-১২ দিন আগেও সে দলবল নিয়ে এসে জুয়েলকে চাঁদার জন্য হুমকি দিয়েছিল। জুয়েল চাঁদা দিতে রাজি না হওয়ায়ই এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।


পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই উপস্থিত জনতা অভিযুক্ত মাইনুলকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। নিহত জুয়েলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাইনুলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...