কিশোরগঞ্জের নিকলীতে গৃহবধূকে কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে উপজেলা বিএনপির কর্মী জাহিদ হাসান লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের নিকলীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান লিটন নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) শুরুর সময়ে নিকলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন নিকলী সদর ইউনিয়নের কামারহাটি এলাকার বাসিন্দা এবং উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী।
মামলার এজাহার অনুযায়ী, অভাবের সংসারে কাজ খুঁজছিলেন ওই গৃহবধূ। এই সুযোগে লিটন তাকে কাজের আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার (১২ মে) কারপাশা ইউনিয়নে নিজের ফুফাতো বোনের বাড়িতে ওই নারীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী নারী ওই দিনই নিকলী থানায় অভিযোগ করলে পুলিশ সেটিকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।
লিটনকে গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদারের উপস্থিত থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে হেলিম তালুকদার ঘটনাস্থলে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। লিটন তার ফুফাতো ভাইয়ের ছেলে হলেও হেলিম তাকে কেবল 'দূরসম্পর্কের আত্মীয়' বলে দাবি করেছেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বুধবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু জানান, লিটন কোনো কমিটির সদস্য না হলেও কর্মী হিসেবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখেছেন বলেও উল্লেখ করেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...