নিউজ টাইম
৩০ এপ্রিল, ২০২৬ বিকাল ০৫:৪২

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ এবং আটককৃত নাতি জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ এবং আটককৃত নাতি জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে ইয়াবা ট্যাবলেট খুঁজে না পেয়ে এবং সম্পত্তির আক্রোশে দাদীকে কুপিয়ে হত্যা করেছে নাতি জসিম। পুলিশ ঘাতক নাতিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। বিস্তারিত পড়ুন।

ময়মনসিংহের ফুলপুরে ইয়াবার টাকা এবং নেশার জোগান না পেয়ে আপন দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন জসিম উদ্দিন (২৬) নামে এক যুবক। বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত জসিমকে আটক করেছে।


ঘটনার নেপথ্যে ইয়াবা ও সম্পত্তি নিয়ে বিরোধ

নিহত আয়েশা বেগম (৭২) জাটিয়া গ্রামের মোহাম্মদ ইসলামের স্ত্রী। ঘাতক নাতি জসিম উদ্দিন একই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে।


আরও পড়ুন: ঝিনাইদহে সাংবাদিক পরিচয়ে গরু লুটের অভিযোগে যুবক আটক


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়: বুধবার জসিম ৩ হাজার টাকার ইয়াবা কিনে দাদীর ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখেন। রাতে তা খুঁজে না পেয়ে দাদীর কাছে দাবি করেন। দাদী ইয়াবার বিষয়ে কিছু জানেন না বললে শুরু হয় কথা কাটাকাটি। তর্কের একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে দাদীকে কোপ দেন নাতি জসিম, এতে ঘটনাস্থলেই আয়েশা বেগমের মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, দাদী আয়েশা বেগম তার স্থাবর সম্পত্তি নিজের মেয়ের নামে লিখে দেওয়ায় জসিমের মনে আগে থেকেই ক্ষোভ ছিল। সে এলাকাতে মাদকসেবী হিসেবে পরিচিত।


ঘটনার পর স্থানীয়রা জসিমকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত জসিমের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭০

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...