1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৯ অক্টোবর, ২০২৬ দুপুর ০৪:৪০

কুরআনে আগুন দেওয়া যুবক আটক। ছবি:সংগৃহীত
কুরআনে আগুন দেওয়া যুবক আটক। ছবি:সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি মন্দিরের ভেতরে পবিত্র কুরআনে আগুন দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মো. ইউসুফ আলী (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী মেট্রো থানার আমবাগ এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এই আকস্মিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মন্দির ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারি বজায় রাখলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফ আলী তাঁর ৮-১০ বছরের ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের ভেতরে প্রবেশ করেন। ভেতরে গিয়ে হঠাৎ তিনি মন্দিরের প্রতিমার সামনে সিজদায় লুটিয়ে পড়েন।


আরও পড়ুন: শিক্ষকতার আড়ালে ইয়াবার কারবার! ২ হাজার পিস ইয়াবাসহ সরকারি কলেজের শিক্ষক ও তাঁর স্ত্রী আটক


এর কিছুক্ষণ পরই নিজের সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি পবিত্র কুরআন শরিফ বের করে তাতে আগুন ধরিয়ে দেন। বিষয়টি মন্দিরের নিরাপত্তাকর্মী ও সেখানে দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের নজরে আসতেই তাঁরা দ্রুত এগিয়ে গিয়ে তাঁকে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইউসুফ আলী ও তাঁর ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।


শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কর্মকার গণমাধ্যমকে জানান, এক যুবক তার শিশু সন্তানকে নিয়ে মন্দিরে ঢুকে হঠাৎ এই অপ্রত্যাশিত কাণ্ড ঘটায়। তবে নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তৎপর হওয়ায় বড় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।


কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, অভিযুক্ত ইউসুফ আলীকে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছুটা অসংলগ্ন কথাবার্তা বলছেন। এর আগেও তিনি এ ধরনের কোনো ঘটনা ঘটিয়েছিলেন কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।


এদিকে স্থানীয়দের কারও কারও দাবি, অভিযুক্ত ইউসুফ আলী বিগত বেশ কিছুদিন ধরে কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন। তবে তাঁর কোনো চিকিৎসাগত কাগজপত্র বা মানসিক স্বাস্থ্যগত প্রকৃত অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিবিড়ভাবে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...