profile
নিউজ টাইম
২২ মে, ২০২৬ বিকাল ০৫:২০

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ফার্মেসিতে হামলায় অভিযুক্তরা। ছবি: সংগৃহীত
রূপগঞ্জে চাঁদা না পেয়ে ফার্মেসিতে হামলায় অভিযুক্তরা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ড্রাগ হাউজে চাঁদা না পেয়ে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। পিস্তল দেখিয়ে ক্যাশ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা লুটের অভিযোগে থানায় ডায়েরি। বিস্তারিত পড়ুন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদা না পেয়ে ‘ভুলতা ড্রাগ হাউজ’ নামক একটি ফার্মেসির মালিক ও কর্মচারীদের ওপর কিছু অস্ত্রধারী সন্ত্রাসী হামলা ও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে ভুলতা তাঁতবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই বর্বরোচিত হামলার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।


ভুক্তভোগী ভুলতা ড্রাগ হাউজের স্বত্বাধিকারী হাফেজ বাকী বিল্লাহ জানান, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে সেখানে ব্যবসা পরিচালনা করছেন। সম্প্রতি মর্ত্তূজাবাদ গ্রামের নাছিমার ছেলে চিহ্নিত সন্ত্রাসী মাতি ওরফে মাটি (২৮) এবং তার অজ্ঞাতপরিচয় সহযোগীরা ‘ঈদ বকশিশ’-এর নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।


তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে মাটি ও তার বাহিনী ফার্মেসিতে এসে প্রথমে মালিকের খোঁজ করে। তাকে না পেয়ে দোকানের স্টাফদের গালিগালাজ শুরু করে। এ সময় দোকানে উপস্থিত মালিকের ছেলে এসএসসি পরীক্ষার্থী মোঃ জুনায়েদ (১৭), স্টাফ মোঃ দিপু মোল্লা (২৬) ও মোঃ নাঈমুর (২২) বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।


হাফেজ বাকী বিল্লাহ আরও অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের কাছে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু ও পিস্তল উঁচিয়ে দোকানের মালামাল ফেলে নষ্ট করে দেয়। এরপর সন্ত্রাসী মাটি নিজেই ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।


দোকানের স্টাফদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা হুমকি দেয় যে, এই ঘটনায় কোনো মামলা বা আইনি পদক্ষেপ নিলে মালিক ও কর্মচারীদের প্রাণেই মেরে ফেলা হবে। পরে আহত জুনায়েদ ও স্টাফদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত এবং আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।”

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৭

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...