নিউজ টাইম
২২ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১১:৪৩

মেসি ভূপাতিত, সন বল নিয়ে এগিয়ে যাচ্ছেন।ছবি: সংগৃহীত
মেসি ভূপাতিত, সন বল নিয়ে এগিয়ে যাচ্ছেন।ছবি: সংগৃহীত

২০২৬ এমএলএস মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। সন হিউং মিনের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি উড়ছিল সাফল্যের তুঙ্গে। তবে ২০২৬ মৌসুমের প্রথম ম্যাচেই তাদের সেই উড়ন্ত ছন্দে ছেদ টেনে দিল সন হিউং মিনের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এলএএফসি)। রেকর্ড সংখ্যক দর্শকের সামনে মিয়ামিকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শক্ত বার্তা দিল এলএএফসি।


লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে ৭৫ হাজার ৬৭৩ জন দর্শকের উপস্থিতিতে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। গ্যালারি ভর্তি গোলাপি জার্সি আর মেসির নামে স্লোগান থাকলেও দিনটি ছিল স্বাগতিকদের। ম্যাচের শুরু থেকেই মিয়ামিকে চাপে রাখে লস অ্যাঞ্জেলেস। লিওনেল মেসি মাঠে বেশ কয়েকবার বল নিয়ে জাদু দেখানোর চেষ্টা করলেও এলএএফসির রক্ষণভাগ ছিল অটুট।


স্বাগতিক এলএএফসিকে প্রথম লিড এনে দেন ডেভিড মার্টিনেজ। তাঁকে গোলের জোগান দেন এশিয়ান তারকা সন হিউং-মিন। প্রথমার্ধ ১-০ তে শেষ হওয়ার পর দ্বিতীয়োর্ধের ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেনি বুয়াঙ্গা। মাঝমাঠ থেকে টিমোথি টিলম্যানের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে চিপ করে জালে বল পাঠান বুয়াঙ্গা। ম্যাচের যোগ করা সময়ে নাথান অরদাজ তৃতীয় গোলটি করলে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে যায়।


মেসিকে দেখার জন্য বিএমও স্টেডিয়াম ছেড়ে বড় ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা হয়েছিল। গ্যালারি মায়ামির সমর্থনে মুখর থাকলেও মাঠের লড়াইয়ে আধিপত্য ছিল এলএএফসির। ইন্টার মায়ামি কেবল ম্যাচ হারেনি, পুরো ৯০ মিনিটে তারা কোনো গোলের দেখাও পায়নি।


এই বড় জয়ে মৌসুমের শুরুতেই অন্য দলগুলোকে কড়া বার্তা দিয়ে রাখল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। আর গতবারের চ্যাম্পিয়ন মায়ামিকে এখন নতুন করে ভাবতে হবে তাদের রক্ষণভাগ ও মাঝমাঠের সমন্বয় নিয়ে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...