দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে ৫,৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের স্বর্ণ এখন ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। জানুন বিস্তারিত।
ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বুধবার (২৫ মার্চ) সকালে বাজুস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
আরো পড়ুন: জ্বালানি তেলের তীব্র সংকটে দেশজুড়ে হাহাকার
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের নতুন মূল্যতালিকা
২২ ক্যারেট: ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
উল্লেখ্য যে, সবশেষ গত ১৯ মার্চ স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়েছিল বাজুস। এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে মোট ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ২০ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...