profile
নিউজ টাইম
২৫ জানুয়ারী, ২০২৬ বিকাল ০৫:৩৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রবিবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রবিবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ২৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের ২৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।


অনুমোদিত ২৫টি প্রকল্পের মধ্যে নতুন ১৪টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৫টি প্রকল্পের। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৩২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২৯১ কোটি ৭৮ লাখ টাকা।


অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পসমূহ:


স্বাস্থ্য ও শিক্ষা: উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে ১ হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী সাধারণ হাসপাতাল’ স্থাপন প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া ৬৪ জেলায় শিক্ষিত যুবদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ঝরে পড়া শিশুদের বিকল্প শিক্ষা কার্যক্রম প্রকল্প রয়েছে।


যোগাযোগ ও অবকাঠামো: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে শক্তিবৃদ্ধিকরণ এবং লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। এছাড়া দোহাজারী-কক্সবাজার-গুনদুম রেললাইন প্রকল্পেরও সংশোধনী পাস হয়েছে।


পারমাণবিক বিদ্যুৎ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।


আঞ্চলিক উন্নয়ন: রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক প্রশস্তকরণ, মুন্সীগঞ্জের বিভিন্ন সড়ক উন্নয়ন এবং কুমিল্লা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো সবুজ সংকেত পেয়েছে।


পানি সম্পদ: নদীভাঙন রোধ ও আড়িয়াল বিলের পানি ব্যবস্থাপনায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে।


নিরাপত্তা: নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় নির্মাণের দুটি প্রকল্প রয়েছে।


সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১০টি ছোট প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...