৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার নতুন প্রশাসকদের তালিকা দেখে নিন।
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসনিক কাজ তদারকির জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের তালিকা
রংপুর বিভাগের পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
রাজশাহী বিভাগের জয়পুরহাটে মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মোঃ হারুনুর রশিদ, নওগাঁয় মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মোঃ এরশাদ আলী এবং নাটোরে মোঃ রহিম নেওয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনা বিভাগের মেহেরপুরে মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মোঃ আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী) নতুন প্রশাসক হয়েছেন।
বরিশাল বিভাগের পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মোঃ শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মধ্যে টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
সিলেট ও চট্টগ্রাম বিভাগের মধ্যে সুনামগঞ্জে মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মোঃ মোশতাক মিয়া, নোয়াখালীতে মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...