profile
নিউজ টাইম
১ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০১:৩২

চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতিতে রবিবার সকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতিতে রবিবার সকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে অচল বন্দর। ১ মাসের জন্য বন্দর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বন্দরের ভেতরে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানামা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।


বন্দর সূত্রে জানা গেছে, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতির অপারেটররা কাজ বন্ধ রাখায় জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের তিনটি জেটিতে নোঙর করা তিনটি জাহাজের পণ্য খালাস পুরোপুরি বন্ধ রয়েছে। পণ্য পরিবহন ও ডেলিভারি কার্যক্রমও থেমে আছে। তবে এনসিটি টার্মিনালে বেসরকারি ডিপো থেকে আনা কিছু রপ্তানি কনটেইনার জাহাজে তোলার কাজ সীমিত পরিসরে চলছে।


বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির জানান, “আমাদের ঘোষিত ৮ ঘণ্টার কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।” এর আগে গত বৃহস্পতিবার এক সভার মাধ্যমে এই কর্মসূচির ডাক দিয়েছিল সংগঠনটি।


উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাত সাড়ে ১১টায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আগামী ২ মার্চ পর্যন্ত এক মাসের জন্য বন্দর এলাকায় সব ধরনের মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আসন্ন সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।


রবিবার সকালে বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, বন্দর ভবন, ৪ নম্বর গেট এবং বারিক বিল্ডিং মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...