নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন গঠিতব্য সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথা অনুযায়ী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে জনসাধারণের প্রবেশ বন্ধ সংক্রান্ত একটি বিশেষ নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।
স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর যেকোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা পুষ্পস্তবক অর্পণের জন্য সাভারে আসতে পারেন। তাঁদের আগমনকে কেন্দ্র করে সৌধ প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন এবং ধোয়া-মোছার কাজ চলছে। ভিড় এড়াতে এবং নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, “রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা শপথ গ্রহণের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের আগমনের আগ পর্যন্ত পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় এটি সবার জন্য খুলে দেওয়া হবে।”
নিবেদনের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত না হলেও, যেদিন রাষ্ট্রীয় এই কর্মসূচি সম্পন্ন হবে, সেদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...