সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা রসায়নবিদ মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়, যার ডাকনাম ছিল ‘কমল’।
কর্মসূচি: সাবেক এই রাষ্ট্রপতির জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিল্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সারাদেশের সকল জেলা, মহানগর ও উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংক্ষিপ্ত জীবনকাল: জিয়াউর রহমান ১৯৫৩ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং মহান মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে গঠিত হয় ‘জেড ফোর্স’। ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর তিনি সেনাপ্রধান নিযুক্ত হন এবং পরবর্তীতে ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সেনাসদস্যদের হাতে তিনি প্রাণ হারান।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...