1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৭ ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ০১:২৪

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের রমেশ চন্দ্র সেন।ছবি: সংগৃহীত
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের রমেশ চন্দ্র সেন।ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন দিনাজপুর কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। হত্যাসহ ৩টি মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের ৫ বারের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে রমেশ চন্দ্র সেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।


দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তাঁকে আটক করে। আদালতের মাধ্যমে প্রথমে তাঁকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হলেও গত ১৭ আগস্ট থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট ৩টি মামলা বিচারাধীন ছিল।


রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা শেষ করে তিনি রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ঠাকুরগাঁও-১ আসন থেকে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য হয়েছিলেন, তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সংসদ বিলুপ্ত হলে তিনি পদ হারান।


রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে ঠাকুরগাঁও ও দিনাজপুরের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৮৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...