profile
নিউজ টাইম
৯ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ০৫:১৭

সাত কলেজ। ছবি: বাসস
সাত কলেজ। ছবি: বাসস

অবশেষে ঢাকা কলেজ, ইডেন ও তিতুমীরসহ সাত সরকারি কলেজ নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে অবশেষে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (Dhaka Central University) প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক এই অধ্যাদেশ অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়।


সোমবার (৯ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


নতুন এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিকভাবে সংযুক্ত থাকবে রাজধানীর স্বনামধন্য সাতটি কলেজ:


ঢাকা কলেজ

ইডেন মহিলা কলেজ

সরকারি তিতুমীর কলেজ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

কবি নজরুল সরকারি কলেজ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

মিরপুর সরকারি বাঙলা কলেজ


অধ্যাদেশ অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। এর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের শীর্ষে থাকবেন আচার্য (রাষ্ট্রপতি), উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের জন্য থাকবে সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল।


স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়া পর্যন্ত আপাতত ভাড়া করা ভবন বা অস্থায়ী জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কাজ চলবে। বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম পরিচালনা, পরীক্ষা গ্রহণ এবং সনদ প্রদান করবে।


২০১৭ সালে এই সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়েছিল। তবে ফল প্রকাশে বিলম্ব এবং সেশনজটসহ নানা প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজপথে আন্দোলন করে আসছিলেন। গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর এবার তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...